"Stay updated with the latest news and trends on our comprehensive blog! Covering a wide range of topics including politics, technology, entertainment, health, and sports, our platform delivers accurate, timely, and engaging articles to keep you informed. Our expert writers provide in-depth analysis, breaking news, and exclusive stories that matter to you. Whether it's global events or local updates, we've got you covered. Subscribe now and never miss a headline! Your go-to source for reliable,

mk

Wednesday, August 6, 2025

১৯৭১ স্বাধীনতা অর্জনের যুদ্ধ, ২০২৪ স্বাধীনতা রক্ষার যুদ্ধ


 



বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডন থেকে জাতির উদ্দেশে এক ভার্চুয়াল ভাষণে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।


তিনি বলেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তি কোনো শ্রেণি বা পেশার মানুষকে রেহাই দেয়নি। দেড় হাজারেরও বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ হাজার। অসংখ্য সন্তান, ভাই ও বোন স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেছেন।”


তিনি আরও বলেন, “তবু পলাতক সেই ফ্যাসিস্ট গোষ্ঠীর মধ্যে আজও কোনো অনুশোচনা বা অনুতাপ নেই।”

তারেক রহমান ভাষণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে বলেন, “১৯৭১ সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ। আর ২০২৪ সালের আন্দোলন ছিল সেই স্বাধীনতাকে রক্ষার সংগ্রাম। আজ থেকে এক বছর আগে, এই দিনে, ফ্যাসিস্ট গোষ্ঠী বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায়। এ দিনটি স্বাধীনতা ও গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য অত্যন্ত আনন্দের।”


তিনি আরও যোগ করেন, “যেভাবে জাতি ১৯৭১ সালের শহীদ মুক্তিযোদ্ধাদের ভুলে যায়নি, ঠিক তেমনিভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদেরও কখনো ভুলবে না। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রতিটি আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। সেই আত্মত্যাগই আমাদের ইতিহাসের মূল ভিত্তি।”

Download video






No comments:

Post a Comment

Post Top Ad

Pages

SoraTemplates

Best Free and Premium Blogger Templates Provider.

Buy This Template